ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে রূপগঞ্জে যুবদলের সমাবেশ

রূপগঞ্জে সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ সমবেশ করেছে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ডহরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইয়াছিন মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টার। সভায় বক্তব্য রাখেন- গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেন, সাংগঠনিক সম্পাদক অলিউল হাসান অপু, খোরশেদ আলম, বাবু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রূপগঞ্জের কোথাও সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজ, নৈরাজ্য ও দখলবাজী করতে দেয়া হবে না। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু এসব অন্যায়ের সাথে আপোষ করবেন না। তিনি সকলকে সুষ্ঠু ধারার রাজনীতি করার আহ্বান জানান। বিকেল সাড়ে ৩টা থেকে সমাবেশ স্থলে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতাকর্মীদের উপস্থিতিতে ডহরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এছাড়াও মানুষের উপস্থিতির কারণে বিদ্যালয়ের আশপাশের রাস্তাঘাটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল সাড়ে ৫টার পর ভুলতা-বিশনন্দী সড়কে যানবাহন চলাচল শুরু করে। একই মাঠে সম্প্রতি বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান সারা রূপগঞ্জের নেতাকর্মী নিয়ে সমাবেশ করলেও জনগণের তেমন একটা সাড়া মেলেনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সন্ত্রাস চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে রূপগঞ্জে যুবদলের সমাবেশ

আপডেট সময় : ১১:৩৮:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪