গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা মাসুম লুমেন।
মনোয়ার হোসেন চৌধুরী ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে গাইবান্ধা-৪ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন, তবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
মাসুম লুমেন বলেন, ‘বড় আব্বা নম্র, ভদ্র ও সৎলোক ছিলেন। তার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাইছি।’
প্রতিনিধির নাম 






















