ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে হামলা, আহত ১০ সাংবাদিক; গ্রেপ্তার ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে হামলা, আহত ১০ সাংবাদিক; গ্রেপ্তার ২

চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন। তারা ঢাকার বিভিন্ন গণমাধ্যমের অপরাধ বিষয়ক প্রতিবেদক। তাদের মধ্যে ছয়জনের আঘাত গুরুতর।

আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িত দুজনকে গ্রেপ্তার করে।

NEWS21
NEWS21

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ‘ফ্যামিলি ডে’ ছিল। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তারা পার্কের সামনে রাখা বাসে উঠলে একদল সন্ত্রাসী টাকা দাবি করে। কী বাবদ টাকা দিতে হবে? জানতে চাইলে তারা রাস্তার পাশে বাস রাখার জন্য ‘পার্কিং ফি’ চায়। কিন্তু রাস্তার পাশে বাস রাখার জন্য তাদের কেন টাকা দিতে হবে– এমন প্রশ্ন তুললে তাদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ সময় তারা অকথ্য ভাষায় গালাগাল করে, এমনকি গুলি করার হুমকি দেয়। তারা উত্তেজিত হয়ে বাসে আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এর মধ্যে খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়।

হামলায় গুরুতর আহত এস এম ফয়েজ, শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির ও সাখাওয়াত কাওসারসহ অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, ঘটনার সঙ্গেসঙ্গেই নরসিংদীর পুলিশ সুপারকে বিষয়টি জানালে তিনি তখনই ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় আধাঘণ্টা সময় নেওয়ায় সন্ত্রাসীরা বেপরোয়া আচরণের সুযোগ পায়।

নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ–আল–ফারুক জানান, খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে। আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। অনতিবিলম্বে জড়িত সবাইকে গ্রেপ্তারের জন্য এরই মধ্যে দাবি জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে হামলা, আহত ১০ সাংবাদিক; গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৩:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬