ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

খেলার মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

খেলার মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। মাঠে অসুস্থ হওয়ার পর তাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। পথেই তিনি নিস্তেজ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তার কিছু জরুরী পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

কোচ জাকির মৃত্যুর বিষয়টি সমকালকে বিসিবির চিকিৎসক ড. দেবাশীষ চৌধুরী নিশ্চিত করেছেন। তিনি জানান, মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয়। তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন। কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরীভাবে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলেও পথে তিনি নিস্তেজ হয়ে পড়েন।

শনিবার বিপিএলের ১২তম আসরের দ্বিতীয় দিন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। সকালে ম্যাচের পরিকল্পনা সাজাতে ও গা গরমের জন্য খেলোয়াড়দের সঙ্গে নির্ধারিত সময়ে মাঠে এসেছিলেন স্থানীয় অভিজ্ঞ কোচ জাকি।

কিন্তু হঠাৎ দলের ডাগ আউটের কাছে পড়ে যান তিনি। তাৎক্ষণিক দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন। তাতে সাড়াও দেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, জাকি মাটিতে লুটিয়ে পড়ার পর দেরি না করেই তাকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়া হয়।

জাকি বাংলাদেশ দলের একজন সাবেক পেসার। ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করে তিনি কোচিংয়ে নামেন। বোর্ডসহ, ঘরোয়া বিভিন্ন পর্যায়ে তিনি বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। তিনি বিসিবির অধীনে বিশেষজ্ঞ বোলিং কোচের ভূমিকা পালন করেছেন। মাশরাফি-তাসকিন আহমেদদের বোলিং নিয়ে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং প্রশ্নবিদ্ধ হলে জাকির অধীনে অ্যাকশন শুধরানোর কাজ করেছিলেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

খেলার মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ জাকি

আপডেট সময় : ০৪:৫৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫