ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

শীতেও হাত রাখুন নরম—জানুন করণীয়

  • Marisa hossain
  • আপডেট সময় : ০৩:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

শীতেও হাত রাখুন নরম—জানুন করণীয়

শীতে ত্বক হয়ে পড়ে শুষ্ক, প্রাণহীন। বিশেষ করে হাত-পায়ের ত্বক অতিরিক্ত শুষ্ক, খসখসে এবং রুক্ষ হয়ে যায় । এর ফলে চুলকানি এবং ফাটার সমস্যাও দেখা দেয়। এই শীতে হাত কোমল রাখতে কিছু বিষয় মাথায় রাখতে পারেন। যেমন-

হাত ময়েশ্চারাইজ করুন
বাজারে বিভিন্ন ধরনের ময়েশ্চারাইজার পাওয়া যায় । কিছু কিছু আছে শুধু হাত-পায়ের জন্যই বিশেষভাবে তৈরি। ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ফিরিয়ে আনতে প্রতিবার হাত ধোয়ার পর এসব ময়েশ্চারাইজার ব্যবহার করুন। নারকেল তেলের মতো কিছু তেলও হাত কোমল রাখতে সাহায্য করে।

NEW21
NEW21

রাতের যত্ন
যাদের হাত ও পা অত্যন্ত শুষ্ক তারা আরও ভালো ফলের জন্য রাতে আলাদাভাবে যত্ন নিন। এর জন্য,হাতে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন লাগান । ঘুমানোর সময় হাতে-পায়ে মোজা ব্যবহার করুন।

সূর্যের তাপ থেকে সুরক্ষা

যদিও শীতে সূর্যের তীব্রতা কম থাকে তারপরও এর ক্ষতিকারক রশ্মি থেকে ত্বক সুরক্ষা করা প্রয়োজন। শুধু মুখ নয়, সূর্যের আলো হাত সুরক্ষিত রাখতে বাইরে বের হলে   ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করুন।

অ্যালোভেরা ব্যবহার করুন
অ্যালোভেরার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এতে থাকা প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য ত্বকের বিশেষ যত্ন নেয়। কোনও ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।

সাবান ব্যবহার এড়িয়ে চলুন
সাবানে থাকা রাসায়নিকের কারণে হাতে শুষ্কতা দেখা দেয়। শুষ্কতা রোধ করার জন্য ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া এড়িয়ে চলুন।

গ্লাভস ব্যবহার করুন
ঘরের কাজে যাদের বেশি বেশি পানি ধরার কাজ করতে হয় তারা গ্লাভস ব্যবহার করুন। কারণ অতিরিক্ত পানির সংস্পর্শে ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে যায়। এর ফলে হাত শুষ্ক এবং নিস্তেজ হয়ে যায়। রাবারের গ্লাভস অনেকক্ষণ পানিতে ভেজালেও হাত শুষ্ক হওয়া রোধ করতে সাহায্য করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

শীতেও হাত রাখুন নরম—জানুন করণীয়

আপডেট সময় : ০৩:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫