ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

শিশুদের জন্য ড্রাগন ফলের যেসব উপকারিতা

  • Musabbir Khan
  • আপডেট সময় : ০৪:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

শিশুদের জন্য ড্রাগন ফলের যেসব উপকারিতা

ড্রাগন ফল বিদেশি ফল হলেও, এখন বাণিজ্যিকভাবে দেশে এর চাষ হচ্ছে। দাম বেশি হলেও এই ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা অনেক। বিশেষ করে শিশুদের জন্য এ ফল উপকারী। ড্রাগন ফল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমের উন্নতি ঘটায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে এ ফল। এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ পদার্থ শিশুর হাড়ের উন্নতিতে সহায়তা করে।

ড্রাগন ফল শিশুদের যেসব উপকার করে 
•    ড্রাগন ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ফলে আছে  শিশুদের জন্য প্রয়োজনীয় ভিটামিন এ, যা দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ।
•    এ ফলে আছে পর্যাপ্ত পরিমাণে ফাইবার। ফাইবার শিশুদের হজম প্রক্রিয়াকে উন্নত করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক।
•    ড্রাগন ফল আয়রনের ভালো উৎস, যা শিশুদের রক্তশূন্যতা রোধ করতে এবং সঠিক বৃদ্ধিতে সহায়তা করে।
•    ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামে ভরপুর ড্রাগন ফলে। এ উপাদানগুলো শিশুদের হাড়ের সঠিক বিকাশে সাহায্য করে।
•    ড্রাগন ফলের হাইড্রেটিং বৈশিষ্ট্য ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে।

কয় মাস বয়স থেকে শিশু ড্রাগন ফল খেতে পারবে
সাধারণত সলিড শুরুর পর থেকে শিশুকে ড্রাগন ফল খাওয়ানো যেতে পারে। তবে এর আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রথমবার ড্রাগন ফল খাওয়ানোর পর শিশুর শরীরে র্যািশ কিংবা লালচে ভাব দেখা দিলে এটি খাওয়ানো বন্ধ করতে হবে।

সতর্কতা
ড্রাগন ফল খাওয়ানোর পর প্রস্রাব ও মলের রং লাল বা গোলাপি হতে পারে।  এতে ভয়ের কিছু নেই। এটি সাধারণত কিছুক্ষণ পর ঠিক হয়ে যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

শিশুদের জন্য ড্রাগন ফলের যেসব উপকারিতা

আপডেট সময় : ০৪:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫