ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

ছাত্রলীগ নেত্রী রুশা কেন বহিষ্কার ? নানা আলোচনা

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে সংগঠনটির উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আমেনা খাতুন রুশাকে।

গত ৩রা জুন সংগঠনটির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়। কিন্তু রুশার বহিষ্কার নিয়ে চলছে নানা আলোচনা। হঠাৎ কেন বহিষ্কার হলেন এ নেত্রী- তা নিয়ে প্রকাশ্যে কিছু বলছেন না সংগঠনটির শীর্ষ নেতৃত্ব। তবে গুঞ্জন আছে- সম্প্রতি নিয়োগ বাতিল হওয়া প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই নেত্রী। রুশার অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, আমেনা খাতুন রুশা (উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ) কে তার স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।’ এর আগে রুশা কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, ঢাকা মহানগর উত্তরের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বেসরকারি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ আইন বিষয়ে পড়ছেন। রুশাকে ছাত্রলীগ থেকে অব্যাহতির বিষয়টি স্বীকার করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

ছাত্রলীগ নেত্রী রুশা কেন বহিষ্কার ? নানা আলোচনা

আপডেট সময় : ১১:৩৭:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪