ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

কুফা নগরীর সর্বশেষ সাহাবি

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ১০:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

তার নাম আবদুল্লাহ। উপনাম আবু মুয়াবিয়া/ আবু মুহাম্মদ/আবু ইবরাহিম। পিতা আবু আওফা আলকামা ইবনে খালিদ ইবনে হারিস। তিনি ছিলেন ফকিহ ও বয়স্ক সাহাবি।

পিতা-পুত্র উভয়েই সাহাবি ছিলেন। হুদাইবিয়ার বাইআতে রিজওয়ানে অংশগ্রহণকারীদের অন্যতম। কুফায় ইন্তেকালকারী সর্বশেষ সাহাবি।

হাদিস : তার থেকে বেশ কিছু হাদিস বর্ণিত আছে।

তার থেকে বর্ণনা করেছেন ইবরাহিম ইবনে মুসলিম, ইবরাহিম ইবনে আবদুর রহমান সাকসাকি, ইসমাইল ইবনে আবু খালিদ, আতা ইবনে সায়িব, সুলাইমান আল-আমাশ, আবু ইসহাক আশ-শাইবানি, তালহা ইবনে মুসাররিফ, আমর ইবনে মুররাহ, আবু ইয়া’ফুর (রহ.) প্রমুখ।

রাসুল (সা.)-এর দোয়া : হজরত আবদুল্লাহ ইবনে আবু আওফা (রা.)-এর জন্য রাসুল (সা.) বিশেষ দোয়া করেছিলেন। তিনি যখন তাঁর পিতা আবু আওফার জাকাত নিয়ে রাসুল (সা.)-এর খিদমতে উপস্থিত হন, তখন রাসুল (সা.) তার জন্য এ বলে দোয়া করেন, ‘হে আল্লাহ! আবু আওফার পরিবারের ওপর রহমত নাজিল করুন!’ অনুরূপ দোয়া তাঁর পিতার জন্যও করেছিলেন, যখন তিনি তাঁর গোত্রীয় লোকের জাকাত নিয়ে রাসুল (সা.)-এর খিদমতে উপস্থিত হয়েছিলেন।

যুদ্ধ : হজরত আবদুল্লাহ ইবনে আবু আওফা (রা.) রাসুল (সা.)-এর সঙ্গে বেশ কিছু যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

তিনি বলেন, আমরা রাসুল (সা.)-এর সঙ্গে সাতটি যুদ্ধে অংশ নিয়েছি। হুনাইনের যুদ্ধে তার একটি হাতের বাহু মারাত্মকভাবে আহত হয়।

বসবাস : রাসুল (সা.)-এর ইন্তেকাল পর্যন্ত মদিনায়ই বসবাস করেছিলেন। এরপর স্থায়ীভাবে কুফায় চলে যান এবং সেখানেই ইন্তেকাল করেন। জীবনের শেষ সময়ে তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন।

ইন্তেকাল : হজরত আবদুল্লাহ ইবনে আবু আওফা (রা.) ৮৬/৮৮ হিজরিতে ইন্তেকাল করেন। তখন তার বয়স ছিল ১০০ বছরের কাছাকাছি। তিনি কুফায় ইন্তেকালকারী সর্বশেষ সাহাবি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

কুফা নগরীর সর্বশেষ সাহাবি

আপডেট সময় : ১০:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫