ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

৮ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবটি শিক্ষার্থীদের সাহিত্যচর্চা, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে প্রশংসিত হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা উৎসবে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল English Olympiad, সাহিত্যভিত্তিক কুইজ, এক্সটেম্পোর (তাৎক্ষণিক বক্তৃতা , কবিতা আবৃত্তি, পোস্টার নির্মাণ, নাট্য পরিবেশনা এবং “Philosopher’s Pitch”। প্রতিটি বিভাগেই শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা এবং বিশ্লেষণধর্মী চিন্তার উজ্জ্বল পরিচয় দেয়, যা উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি শিক্ষার্থীদের সাহিত্যচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘সাহিত্য মানুষের চিন্তাশক্তিকে প্রসারিত করে এবং সমাজকে আরও মানবিক করে তোলে।’ তিনি এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

চার দিনব্যাপী এই উৎসবে প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন, আলোচনা ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মাঝে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। ক্লাবের চীফ কনভেনার সেগুফতা ইসলাম বলেছেন, অংশগ্রহণকারীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব লক্ষ্য করা গেছে যা এই আয়োজনকে আরও সফল করে তুলেছে।

উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ১১ এপ্রিল শনিবার। এদিন জনপ্রিয় ব্যান্ড ‘Warfaze” এবং “Level Five” তাদের পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলেছে- বলে আয়োজকরা জানিয়েছেন। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটলেও, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের মাননীয় অধ্যক্ষ ব্রাদার চন্দন গোমেজ, (সি এস সি) বলেন SJIS Literary Club আয়োজিত এই National Literature Festival 2026 শুধু একটি প্রতিযোগিতামূলক আয়োজনই নয়, বরং এটি ছিল তরুণ প্রজন্মের সাহিত্যপ্রেম, সৃজনশীলতা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের এক অনন্য উদযাপন। ভবিষ্যতেও এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

আপডেট সময় : ০১:২৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬