ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয়

দেশের আকাশে উঠেছে পবিত্র রমজানের চাঁদ, আগামীকাল থেকেই শুরু রোজা

  • NEWS 21 STAFF RAFI
  • আপডেট সময় : ০৭:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

দেশের আকাশে উঠেছে পবিত্র রমজানের চাঁদ, আগামীকাল থেকেই শুরু রোজা

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাস। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) এশার নামাজের সাথে তারাবির নামাজ আদায় করবেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা এবং শেষ রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাবেন।
আজ সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এ তথ্য নিশ্চিত করেন। সভায় ধর্মমন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে আকাশে রমজানের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। এর ফলে আজ রাত থেকেই রমজানের আনুষ্ঠানিকতা শুরু হলো। ইসলামি বিধান অনুযায়ী, হিজরি সনের মাস ২৯ অথবা ৩০ দিনে হয়ে থাকে এবং মাসের শুরু বা শেষ চাঁদ দেখার ওপর নির্ভর করে।
এর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদ দেখার পর আজ বুধবার থেকে রোজা শুরু করেছে। সৌদি আরবের পূর্ব প্রদেশের কর্তৃপক্ষ মঙ্গলবার সূর্যাস্তের পরপরই চাঁদ দেখার
NEWS21
NEWS21
বিষয়টি নিশ্চিত করেছিল। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বুধবার থেকে ওমান, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় রমজান মাস শুরু হলেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে বৃহস্পতিবার থেকে রোজা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশে নিজস্ব চাঁদ দেখা কমিটির মাধ্যমে রমজান মাস ও রোজার তারিখ নির্ধারণের ঐতিহ্য দীর্ঘদিনের। আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। কাল প্রথম রোজা পালনের মধ্য দিয়ে শুরু হবে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের মাস।
ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

দেশের আকাশে উঠেছে পবিত্র রমজানের চাঁদ, আগামীকাল থেকেই শুরু রোজা

আপডেট সময় : ০৭:১৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬