ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় কারাগারে কনস্টেবল মুকুল

  • Mst Sweety
  • আপডেট সময় : ০৮:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ৭১ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয় ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মো. মুকুল চৌকিদারকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  

বৃহস্পতিবার মুকুলকে হাজিরের পর প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে চেয়ারম‍্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এ সময় ট্রাইব্যুনালে অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।

গত ২৪ ডিসেম্বর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয় ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর অভিযোগে ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও চার পুলিশকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আগামী ২৬ জানুয়ারি এদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল ও হাজিরের নির্দেশ দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় কারাগারে কনস্টেবল মুকুল

আপডেট সময় : ০৮:৪৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪