ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

দুর্নীতিবাজরা কীসের বিশ্বাসে নামাজ পড়ে— প্রশ্ন উপদেষ্টা আসিফ নজরুলের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

দেশে এক সময় দুর্নীতি ও অবৈধ সম্পদ উপার্জনের প্রতিযোগিতা ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এমনও ব্যক্তি ছিল যারা ১৫ হাজার টাকা ভাড়া দিয়ে ঢাকা শহরে থাকতো, পরবর্তীতে ৫০ লাখ টাকা দিয়ে ঢাকা ক্লাবের সদস্য হয়েছিল।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনায় কথা বলতে গিয়ে আসিফ নজরুল এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দুর্নীতি খারাপ জিনিস- এমন চিন্তা আমাদের সমাজ থেকে চলে গিয়েছিল। ফলে ১০০ টাকার বালিশ ৪-৫ হাজার টাকায় কেনা হতো।

হাদিসের কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, যার টাকা অবৈধ সম্পদ উপার্জন করে, তাদের কোনো দোয়া কবুল হয় না। তিনি বলেন, যখন চোর দুর্নীতিবাজদের নামাজ পড়তে দেখি তখন মনে প্রশ্ন জাগে যে, এরা কী বিশ্বাস নিয়ে নামাজ পড়ে। দুর্নীতিবাজদের মোনাজাত কবুল হয় না বলেও দাবি করে তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

দুর্নীতিবাজরা কীসের বিশ্বাসে নামাজ পড়ে— প্রশ্ন উপদেষ্টা আসিফ নজরুলের

আপডেট সময় : ০৬:০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪