ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ভোটের বয়স ১৫ বছর করা উচিত: হাসনাত আব্দুল্লাহ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোটের বয়স ১৫ বছরে দিয়ে দেওয়া উচিত। কারণ, এখন সবাই অনেক সচেতন। ঐতিহাসিকভাবে প্রমাণিত আমাদের পূর্ব প্রজন্ম ব্যর্থ হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং আমাদের কাঁধ শক্ত করতে হবে। যেন আমরা তাদের দায়িত্ব নিতে পারি। একই সঙ্গে আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

সমন্বয়ক সারজিস আলম বলেছেন, যে দলই হোক না কেন দলকানা হওয়া যাবে না। তাহলে কেউ ফ্যাসিস্ট হয়ে যাবে, একনায়ক হয়ে যাবে।

তিনি বলেন, কেউ যদি আপনার কথা শোনে, আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে এবং আপনার কাছে জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকে সে যেই হোক না কেন প্রতিনিধি হিসেবে তাকেই বেছে নেবেন। আমাদের তরুণদের এ বিষয়ে সচেতন হতে হবে। দেশে এত বড় একটা গণহত্যা চালানো হয়েছে, সেটা কী কারণে হয়েছে—এটা মনে রাখতে হবে। যারা ক্ষমতা পিপাসু যাদের কাছে জীবনের চেয়ে ক্ষমতার মূল্য বেশি তাদের আমাদের এখন থেকে পরিত্যাগ করতে হবে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী ও মোকাদ্দেসুর রহমান সানসহ সহসমন্বয়করা উপস্থিত ছিলেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ তেতুঁলিয়া উপজেলার ভজনপুর বেগম খালেদা জিয়া বালিকা বিদ্যালয় ও পরে তেতুঁলিয়া পাইলট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ভোটের বয়স ১৫ বছর করা উচিত: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ০১:৪৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪