ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

বাসডুবির পর দৌলতদিয়া ঘাটে পৌঁছাল নৌ-মন্ত্রণালয়ের তদন্ত টিম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

বাসডুবির পর দৌলতদিয়া ঘাটে পৌঁছাল নৌ-মন্ত্রণালয়ের তদন্ত টিম

রাজবাড়ীর দৌলতদিয়ার তিন নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গঠিত নৌপরিবহণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক, নৌপরিবহণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পরিদর্শনকালে কমিটি ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটি নদীতে পড়ে যাওয়ার ঘটনাস্থল ঘুরে দেখেন এবং দুর্ঘটনার সম্ভাব্য কারণ অনুসন্ধানের চেষ্টা করেন। পরে তারা দৌলতদিয়া বাসটার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত বাসটিও পরিদর্শন করেন।

এ সময় তদন্ত দলের আহ্বায়ক বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ ও বিআরটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেন।

NEWS21
NEWS21

মো. মুহিদুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদনে দুর্ঘটনার কারণ চিহ্নিত করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।

উল্লেখ্য, ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

বাসডুবির পর দৌলতদিয়া ঘাটে পৌঁছাল নৌ-মন্ত্রণালয়ের তদন্ত টিম

আপডেট সময় : ০৩:৩১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬