ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাজ কতদূর, জানালেন সারজিস

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

জুলাই- আগস্ট গণঅভুত্থানে ২৪৫ জন আহতকে প্রায় আড়াই ২ কোটি টাকা সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. সার্জিস আলম।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক পোস্টে তিনি লিখেন, গতকাল সোমবার পর্যন্ত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ পক্ষ থেকে ঢাকা মেডিক্যাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএমএমইউ), জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটর), চক্ষু ইন্সটিটিউট, ট্রমা সেন্টার, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজ্‌ডসহ (সিআরপি) বিভিন্ন হসপিটালে ভর্তি থাকা ২৪৫ জন আহতকে ২ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৬৮৫ টাকা আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হয়েছে ৷

তিনি আরও লিখেন, স্বচ্ছ ভ্যারিফিকেশনের জন্য কিছুটা সময় বেশি লাগলেও, খুব দ্রুত সময়ের মধ্যে ভ্যারিফিকেশন শেষ করে সকল আহতদের কাছে আমাদের আর্থিক সহযোগিতা পর্যায়ক্রমে পৌঁছে দেওয়া হবে৷ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধারা প্রবেশ করে সেই তালিকাকে যেমন প্রশ্নবিদ্ধ করেছিল, বিতর্কের মুখে ফেলেছিল; সেই অভিজ্ঞতা আমরা আমাদের ২৪ এর অভ্যুত্থানের যোদ্ধাদের সঙ্গে হতে দিতে চাই না ৷ তাই ভ্যারিফিকেশনে আমরা সর্বোচ্চ জোর দিচ্ছি৷ পাশাপাশি আগামী চারদিনের মধ্যে প্রথম ধাপে ২০০ শহিদ পরিবারকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পৌঁছে দিব ইনশাআল্লাহ৷

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাজ কতদূর, জানালেন সারজিস

আপডেট সময় : ১০:২৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪