নানা আয়োজনের মধ্যদিয়ে ঝিনাইদহে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে ১২টার দিকে ঝিনাইদহের উজির আলী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা যুবদলের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি এড. এম এ মজিদ।
দিনটি উপলক্ষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় স্থানীয় মাসজিদ গুলোতে দোয়ার আয়োজন করে দলটি।এতে উপস্থিত ছিলেন- বিএনপির সহ-সভাপতি মুন্সী কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা যুবদলের সভাপতি আহসান হাবীব রণক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, সৈরাচার এরসাদ ও হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যুবদল। বর্তমানে দেশের শৃঙ্খলা রক্ষ্যায় এ দলটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
সাকিব রহমান, ঝিনাইদহ প্রতিনিধি- 














