ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

যুক্তরাষ্ট্রে শিক্ষার সুযোগ জানাতে ঢাকায় আসছেন ১০ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল প্ল্যাটফর্ম ‘এডুকেশন ইউএসএ’ আগামী সোমবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গুলশানের ইএমকে সেন্টারে যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয় মেলার আয়োজন করছে।

আন্তর্জাতিক শিক্ষা প্রচারে নিবেদিত সংস্থা এডপ্রোগ্রামসের সহযোগিতায় এডুকেশন ইউএসএ এই মেলার আয়োজন করছে, যা স্বল্পমেয়াদি ইমারশন প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয় রিক্রুটমেন্ট ট্যুরের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে জানাতে কাজ করে।

মেলায় সেন্ট্রাল মিশিগান ইউনিভার্সিটি, ডেপাউ ইউনিভার্সিটি, অ্যাম্ব্রি রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটি, আইওয়া স্টেট ইউনিভার্সিটি, নিউ জার্সি ইনস্টিটিউট অব টেকনোলজি, নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি, ইউনিভার্সিটি অব অ্যারিজোনা, ইউনিভার্সিটি অ্যাট বাফেলো (দ্য স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক), ইউনিভার্সিটি অব কানসাস এবং ইউনিভার্সিটি অব সাউথ ডাকোটার প্রতিনিধিরা অংশ নেবেন।

এটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ সুযোগ, যেখানে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে ভর্তিতে কী কী প্রয়োজন, বৃত্তির সুযোগ এবং কীভাবে কার্যকরী আবেদন জমা দেওয়া যায় সে সম্পর্কে পরামর্শ নিতে পারবেন। ২৬ অক্টোবরের মধ্যে নিবন্ধন বাধ্যতামূলক: https://forms.gle/XfDa5UzDDmbJvgvL6

এডুকেশন ইউএসএ হলো যুক্তরাষ্ট্রে পড়াশোনা সংক্রান্ত সঠিক, হালনাগাদ এবং সম্পূর্ণ তথ্য সরবরাহের জন্য সেদেশের সরকারের একমাত্র অফিসিয়াল উৎস। বাংলাদেশে এডুকেশন ইউএসএ বিনামূল্যে তথ্য প্রদান করে, যার সেবাগুলো দেশের বিভিন্ন পরামর্শ কেন্দ্রে পাওয়া যায়।

ঢাকায় আমেরিকান সেন্টার, গুলশানে এডওয়ার্ড এম. কেনেডি (ইএমকে) সেন্টার এবং চট্টগ্রামে আমেরিকান কর্নারের (১/এ ও আর নিজাম রোড প্রবর্তক সার্কেল, চট্টগ্রাম) প্রশিক্ষিত পরামর্শকরা শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বিনামূল্যে একক ও দলীয় পরামর্শ সেবা প্রদান করে।

বিস্তারিত জানা যাবে এই ঠিকানায়: www.facebook.com/EdUSABangladesh.

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

যুক্তরাষ্ট্রে শিক্ষার সুযোগ জানাতে ঢাকায় আসছেন ১০ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

আপডেট সময় : ০১:০৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪