ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৫ অক্টোবর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
  • ৪৫ বার পড়া হয়েছে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী ১৫ অক্টোবর।
আজ সোমবার সন্ধ্যায় ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার বাসসকে এ তথ্য জানান।

আগামী ১৫ অক্টোবর বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের চেয়ারম্যানরা তাদের কার্যালয় থেকে একযোগে ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করবেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এর আগে পরীক্ষা হয়ে যাওয়া বিষয়গুলোর খাতা মূল্যায়ন করে অবশিষ্ট বিষয়গুলোতে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে (সাবজেক্ট ম্যাপিং) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষা মন্ত্রণালয়।
চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী আট দিন পরীক্ষা হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়।
পরবর্তীতে তিন দফায় পরীক্ষা স্থগিত করা হয়। অবশিষ্ট পরীক্ষার বিষয়গুলোর লিখিত এবং ব্যবহারিক বাকি ছিল।
কয়েক দফা স্থগিত হওয়ার পর ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো আবার শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শিক্ষার্থীদের দাবি মেনে গত ২০ আগস্ট অবশিষ্ট পরীক্ষা বাতিল করা হয়।

নিউজ২১/রি.

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১৫ অক্টোবর

আপডেট সময় : ০৩:১৫:১৫ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪