ঢাকা ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিলেন রাহুল, ফুসফুসে বালির উপস্থিতি—ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য সংঘাত নিরসনের সম্ভাবনা নিয়ে রাশিয়ার সঙ্গে ইরানের আলোচনা অবৈধ জ্বালানি মজুতের খবর দিলেই মিলবে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঈদযাত্রায় ৩৪৬ সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল ৩৫১ জনের, আহত ১০৪৬ সারাক্ষণ দুশ্চিন্তা? মন ভালো রাখার সহজ কিছু কার্যকর কৌশল হজরত শাহজালাল বিমানবন্দরে কার্গো থেকে মিলল ১৮ কেজি অজানা স্বর্ণ বাসডুবির পর দৌলতদিয়া ঘাটে পৌঁছাল নৌ-মন্ত্রণালয়ের তদন্ত টিম মাল্টিপ্লেক্সে দারুণ সাড়া, ‘রাক্ষস’ ঢুকে গেল কোটির ঘরে ইরান যুদ্ধ ইস্যুতে ক্ষোভ, যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভ নতুন অধ্যায় শুরু, প্রধানমন্ত্রী হয়ে বিএনপি কার্যালয়ে তারেক রহমানের প্রথম উপস্থিতি

মাল্টিপ্লেক্সে দারুণ সাড়া, ‘রাক্ষস’ ঢুকে গেল কোটির ঘরে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মাল্টিপ্লেক্সে দারুণ সাড়া, ‘রাক্ষস’ ঢুকে গেল কোটির ঘরে

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে বেশ আলোচনায় রয়েছে সিয়াম আহমেদ অভিনীত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘রাক্ষস’। তুলনামূলক কম শো পেয়েও দারুণ পারফরম্যান্স ধরে রেখেছে সিনেমাটি।

ঈদের দিন থেকে প্রতিদিন গড়ে ১৮ থেকে ২০টি শো প্রদর্শিত হয়েছে ‘রাক্ষস’-এর। দর্শকদের পক্ষ থেকে শো বাড়ানোর দাবি উঠলেও এখনো তা বাড়ানো হয়নি। অন্য সিনেমার তুলনায় কম শো নিয়েও দর্শকপ্রিয়তায় বাজিমাত করেছে ছবিটি।

মাল্টিপ্লেক্স সূত্রে জানা গেছে, মুক্তির ছয় দিনের মধ্যেই ঈদের তৃতীয় সিনেমা হিসেবে কোটির ক্লাবে প্রবেশ করেছে ‘রাক্ষস’।

চলচ্চিত্রভিত্তিক পেজ বিএমআর-এর তথ্য অনুযায়ী, শুক্রবার স্টার সিনেপ্লেক্সের ১৩টি এবং লায়ন সিনেমাসের ৫টি—মোট ১৮টি শো চলেছে সিনেমাটির। এর মধ্যে ১০টি শো ছিল হাউজফুল এবং আরও ২টি শো প্রায় পূর্ণ ছিল।

মুক্তির প্রথম সাত দিনে ‘রাক্ষস’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ টাকা।

মাল্টিপ্লেক্সের পাশাপাশি আগামী সপ্তাহ থেকে সিঙ্গেল স্ক্রিনেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। একই সঙ্গে সিনেপ্লেক্সে শো বাড়ানোর আহ্বান জানিয়েছে তারা।

প্রযোজনা সংস্থার দাবি, শো সংখ্যা বাড়ানো হলে সিনেমাটির আয় আরও বৃদ্ধি পাবে। কারণ, অনেক দর্শক টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে বাধ্য হচ্ছেন।

NEWS21
NEWS21

রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার ‘রাক্ষস’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমাটিতে গান, রোমান্স, সংলাপ ও অ্যাকশন—সব মিলিয়ে দর্শকরা এক ভিন্নরূপে সিয়ামকে দেখছেন। নতুন লুকে অ্যাকশন অবতারের এই সিয়াম দারুণ প্রশংসিতও হচ্ছে দর্শকদের কাছে।  তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি।

এছাড়া আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডল ও বলিউডের সাতাফ। ছবিটির একটি বিশেষ গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেন, “স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন ‘রাক্ষস’-এর টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে। দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা যে গল্পটি ভেবে সিনেমাটি নির্মাণ করেছি, দর্শক সেটার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছেন—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘক্ষণ পানিতে ডুবে ছিলেন রাহুল, ফুসফুসে বালির উপস্থিতি—ময়নাতদন্তে চাঞ্চল্যকর তথ্য

মাল্টিপ্লেক্সে দারুণ সাড়া, ‘রাক্ষস’ ঢুকে গেল কোটির ঘরে

আপডেট সময় : ০৩:২৬:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬