ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের ন্যাশনাল নিউরোসায়েন্স বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সিঙ্গাপুরে নেওয়া হলে তাৎক্ষণিকভাবে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা মির্জা আব্বাসের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে দ্রুত সময়ে ভর্তি নেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মির্জা আব্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।

NEWS21
NEWS21

এর আগে গতকাল সকাল ৯টা ১০ মিনিটে মির্জা আব্বাসকে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। বেলা ১১টা ২৫ মিনিটে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মির্জা আব্বাসের সঙ্গে তাঁর স্ত্রী আফরোজা আব্বাস, তাদের বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস ও একজন ব্যক্তিগত চিকিৎসক সঙ্গে রয়েছেন।

ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস গত বুধবার সন্ধ্যায় অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করে শুক্রবার মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়। সেদিন পৌনে চার ঘণ্টার অস্ত্রোপচার শেষে রাতে আইসিইউতে নেওয়া হয় মির্জা আব্বাসকে।

পরদিন শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। পরে চিকিৎসকদের পরামর্শে পরিবারের সদস্যরা উন্নত চিকৎসার জন্য সিঙ্গাপুরে নেন।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত বিএনপির এই নেতার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। শুক্রবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতেও যান প্রধানমন্ত্রী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাস, শারীরিক অবস্থা স্থিতিশীল

আপডেট সময় : ০২:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬