ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

মিমির পর এবার হেনস্তার শিকার শিলাজিৎ, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো তাকে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

মিমির পর এবার হেনস্তার শিকার শিলাজিৎ, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো তাকে

কিছুদিন আগে পশ্চিমবঙ্গ বনগাঁয়ে একটি শো চলাকালে মঞ্চ থেকে মিমি চক্রবর্তীকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও মঞ্চ শো ঘিরে বিতর্ক। এবার প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছেন সংগীতশিল্পী শিলাজিৎ মজুমদার।

শুক্রবার কৃষ্ণনগরের সেন্ট্রাল পার্ক বইমেলা প্রাঙ্গণে পারফর্ম করতে গিয়েছিলেন শিলাজিৎ। রাত ৯.৩০ মিনিচে মঞ্চে ওঠেন তারা। নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠান চলার কথা ছিল রাত ১১টা পর্যন্ত। ঘড়ির কাঁটা যখন ১০টা ৫৮ মিনিট, ঠিক তখনই অনুষ্ঠানস্থলে হাজির হয় পুলিশ।

শিলাজিতের দাবি, পুলিশ নোংরা ইশারায় গান থামানোর নির্দেশ দেয় এবং মঞ্চ থেকে নেমে যেতে বলে। এতে ক্ষুব্ধ হয়ে মঞ্চ থেকেই প্রতিবাদ জানান তিনি।

NEWS21
NEWS21

শিলাজিৎ বলেন, ‘এভাবে আমাকে অসম্মান করতে পারেন না আপনি। এর চেয়ে অনেক বেশি আওয়াজ তো আপনাদের সহ্য করতে হয়। আয়োজকেরা আমাকে রাত ১১টা পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু তখনও তো ১১টা বাজেনি।’

রাগে–ক্ষোভে শেষ পর্যন্ত মঞ্চ ছেড়ে নেমে যান তিনি। নামার সময় পুলিশকে উদ্দেশ করে শিলাজিৎ আরও বলেন, ‘৩২ বছর ধরে পশ্চিমবঙ্গে গান গাইছি। আপনি আমাকে না চিনতেই পারেন, কিন্তু এখানে আসা বহু মানুষ আমাকে চেনে। আর পাঁচ মিনিট গান গাইতে দিলে আপনাদের কী এমন সমস্যা হতো?’

শিল্পীদের প্রতি অসম্মানের অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘এভাবে শিল্পীদের অপমান করছেন। ভোটের সময় রাজনৈতিক দলগুলোর সভা কীভাবে সামলাবেন, সেটাও দেখব।’

ঘটনার সেই মুহূর্তের ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তা ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে সমালোচনার ঝড়।

উল্লেখ্য, এর আগেও কৃষ্ণনগরে অনুষ্ঠান করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন শিলাজিৎ। সে সময় একটি ইনস্টাগ্রাম ভিডিওয় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি। এবার ফের একই শহরে শো করতে গিয়ে নতুন করে বিতর্কে জড়ালেন এই গায়ক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

মিমির পর এবার হেনস্তার শিকার শিলাজিৎ, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলো তাকে

আপডেট সময় : ০২:১৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬