ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

  • NEWS 21 STAFF RAFI
  • আপডেট সময় : ০৪:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

দেশের ৭ বিভাগের ১৪ জেলার উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার

(১০ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় এ তথ্য। এতে বলা হয়— রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা,

চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর

NEWS21
NEWS21

সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এসময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমতাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৩৭ দশমিক ২ ডিগ্রি

সেলসিয়াস। অপরদিকে, সর্বনিম্ন ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে। একইসময়ে সর্বোচ্চ ২৬ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয় দিনাজপুরে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

আপডেট সময় : ০৪:৪২:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬