ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

  • NEWS 21 STAFF RAFI
  • আপডেট সময় : ১০:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ করায় এনসিপি নেতা মোঃ সাগর মল্লিকসহ কয়েকজন নিরীহ এলাকাবাসীর ওপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোঃ সাগর মল্লিক দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন। গতকাল তিনি এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি না করার জন্য কয়েকজনকে সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা।

NEWS21
NEWS21

একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে এনসিপি নেতা মোঃ সাগর মল্লিক ও তার সঙ্গে থাকা কয়েকজন এলাকাবাসীর ওপর অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। হামলায় অন্তত ৪ থেকে ৫ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক পিপিএম জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসী দ্রুত হামলাকারী মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ মাদকবিরোধী কর্মকাণ্ডে বাধা দেওয়ার সাহস না পায়

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

আপডেট সময় : ১০:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬