ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ কৃত্রিম ডিজেল সংকটে বিপাকে কৃষক, বাড়ছে উৎপাদন ব্যয়

অভিনেতা আলভীর স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

অভিনেতা আলভীর স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার

নাটকের পরিচিত অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিনেতার শ্বশুরবাড়ির লোকজন জানান, শনিবার দুপুরের দিকে মিরপুর ডিওএইচএসের বাসায় ইকরা আত্মহত্যা করেন। অভিনেতা আলভীকে নিয়ে কাজ করেন- এমন একাধিক নির্মাতা বিষয়টি সমকালকে নিশ্চিত করেন।

একটি নাটকের শুটিংয়ে আলভী নেপালে অবস্থান করছেন। সামাজিক মাধ্যমে তিনি লিখেন, ‘দুপুরে মিরপুর ডিওএইচএসের বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল। শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সঙ্গে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।’

NEWS21
NEWS21

এদিকে ইকরার চাচা দিপু খান জানান, তিনি বর্তমানে ময়মনসিংহের ভালুকায় রয়েছেন এবং খবরটি শোনার পরপরই পরিবারের সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

প্রসঙ্গত,২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে বিয়ে করেন আলভী-ইকরা। ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের এক পুত্র সন্তান রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ

অভিনেতা আলভীর স্ত্রীর রহস্যজনক মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:০৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬