ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

চিপস নিয়ে ফেরা হলো না ২ শিশুর, পুকুরে মিলল মরদেহ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর গ্রামের একটি দোকান থেকে চিপস নিয়ে বাড়িতে রওনা হয় ওমর ফারুক (৫) ও জিহাদ হোসেন মানিক (৬) নামে দুই শিশু। পথে তারা নিখোঁজ হয়। পরবর্তীতে তাদের মরদেহ মিলে বাড়ির পাশের পুকুরে।বৃহস্পতিবার (২৭ জুন) সন্ধ্যায় উপজেলার ৫নম্বর সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

শিশু ওমর ফারুক হাওলাদার বাড়ির শাহ পরানের ছেলে এবং জিহাদ হোসেন মানিক একই বাড়ির জুয়েলের ছেলে।

শিশুদের স্বজনরা জানান, বিকেল থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জাল ফেলে তাদের সন্ধান মিলে। জালে উঠে আসে দুই শিশুর মরদেহ।

ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছি। এই ধরনের ঘটনায় ওই বাড়ির লোকজন খুবই শোকাহত।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গুপীনাথ।

তিনি বলেন, ওমর ফারুকের বাবা শাহ পরান দুই শিশুকে দোকান থেকে চিপস কিনে দিয়ে বাড়িতে পাঠায়। কিন্তু অবুঝ দুই শিশু বাড়ি পর্যন্ত পৌঁছায়নি। পরক্ষণে দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

চিপস নিয়ে ফেরা হলো না ২ শিশুর, পুকুরে মিলল মরদেহ

আপডেট সময় : ১০:১৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪