ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

মামলা থেকে মুক্তি পেলেন মেহজাবীন চৌধুরী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

মামলা থেকে মুক্তি পেলেন মেহজাবীন চৌধুরী

হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরী। সোমবার (১২ জানুয়ারি) সকালে শুনানি শেষে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এ আদেশ দেন।

এদিন মামলার বিষয়ে মেহজাবীন ও আলিশানের জবাব দাখিলের দিন ধার্য ছিল। জবাব দাখিলের পর উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার।

NEW21
NEW21

মামলার সূত্রে জানা যায়, বাদীর সঙ্গে দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তাঁকে একটি নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রস্তাব দেন। ওই প্রলোভনে পড়ে বাদী নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা প্রদান করেন। তবে দীর্ঘ সময় পার হলেও ব্যবসায়িক কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে ‘আজ দেব, কাল দেব’ বলে কালক্ষেপণ করা হয় বলে অভিযোগ করা হয়।

পরবর্তী সময়ে গত ১১ ফেব্রুয়ারি বিকেলে পাওনা টাকা চাইতে গেলে মেহজাবীন ও তাঁর ভাই বাদীকে ১৬ মার্চ হাতিরঝিল রোডসংলগ্ন একটি রেস্টুরেন্টে আসতে বলেন। অভিযোগে বলা হয়, নির্ধারিত দিনে সেখানে গেলে মেহজাবীন, তাঁর ভাইসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

এরপর বিষয়টি সমাধানের আশায় বাদী আমিরুল ইসলাম ভাটারা থানায় অভিযোগ জানাতে গেলে থানা-পুলিশ তাঁকে আদালতে মামলা করার পরামর্শ দেয়। সে অনুযায়ী তিনি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় মামলাটি দায়ের করেন।

তবে শুনানি শেষে আদালত মামলাটিতে অব্যাহতির আদেশ দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

মামলা থেকে মুক্তি পেলেন মেহজাবীন চৌধুরী

আপডেট সময় : ০৩:০০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬