ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়কের গাড়িতে হামলা, এলাকায় উত্তেজনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ২৬১ বার পড়া হয়েছে

বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়কের গাড়িতে হামলা, এলাকায় উত্তেজনা

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জসিম উদ্দীন আহমেদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজুর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানীহাট-বান্দরবান মহাসড়কের বাজালিয়া ইউনিয়নের বাজালিয়া বাস স্টেশন সংলগ্ন ভাঙা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে বলে দাবি করা হয়। তবে এ ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে এম এ হাশেম রাজুর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তার পিএস মো. মহিউদ্দিন ফোনে বলেন, ‌‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার রাতে সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হাশেম রাজু। ওই অনুষ্ঠান শেষে তিনিসহ আমরা বেশ কয়েকজন ফিরছিলাম। সাতকানিয়ার বাজালিয়া বাস স্টেশন সংলগ্ন ভাঙা ব্রিজের পূর্ব পাশে আমাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে গাড়ির কাচ ভেঙে যায়। একই সময় আমরা তিন রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছি। এছাড়া ঘটনাস্থলের আশেপাশে আমরা অন্তত ৫০ জন লোককে দেখতে পেয়েছি।’

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক ঘটনাস্থলের পাশের এক বাসিন্দা বলেন, ‘এখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। আর যদি ঘটেও থাকে আমরা আশপাশের বাসিন্দারা টের পেতাম। আশেপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করলে হামলার মূল রহস্য উদঘাটন হতে পারে।’

NEW21
NEW21

এ বিষয়ে আলহাজ জসিম উদ্দিন বলেন, ‘এম এ হাশেম রাজুকে বহনকারী গাড়িটি বাজালিয়া ভাঙা ব্রিজ পার হলে ওই গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও গাড়ির পেছন থেকে গুলি করা হয়। স্থানীয় এলডিপি ও জামায়াতের ৫০-৬০ জন রামদা ও কিরিচ নিয়ে হামলায় অংশ নেয়। এ সময় তারা আমার নাম ধরে আমি গাড়িতে আছি কিনা চিৎকার করতে থাকে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করব।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল বলেন, ‘এ ঘটনাটি নিতান্তই তাদের ব্যক্তিগত ও সাজানো ঘটনা। এ রকম বিষয় নির্বাচনী মাঠের স্বাভাবিক পরিবেশকে ঘোলাটে করার অপকৌশল ও সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা মাত্র। এ ঘটনায় এলডিপি, জামায়াত ও ১১ দলীয় জোটের কেউ জড়িত নয়।’

তিনি বলেন, ‘তাদের অভিযোগ কতটুকু সত্য ও গ্রহণযোগ্য তা আমরা জেনেছি। তবুও গোয়েন্দা সংস্থা, বিভিন্ন এজেন্সি ও পুলিশ প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলে থলের বিড়াল বের হয়ে আসবে।’

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইলিয়াছ বলেন, ‘এ ঘটনায় জামায়াতের দূরতম সম্পর্ক নাই। অতীতেও জামায়াত এ রকম ঘটনায় জড়িত ছিল না; ভবিষ্যতেও থাকবে না।’

উল্লেখ্য, চট্টগ্রাম-১৪ আসনে জামায়াতে ইসলামী প্রথমে তাদের দলীয় প্রার্থী মনোনয়ন দেয়। পরে জোটগত কারণে জামায়াত তাদের প্রার্থী সরিয়ে নিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক মনোনয়ন পান। তিনি দলটির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, প্রাথমিক তদন্তে গোলাগুলির ঘটনার সত্যতা পাওয়া যায়নি। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ থানায় দায়ের হয়নি। তবুও ঘটনাটির অধিকতর তদন্তের জন্য আমরা কাজ করছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

বিএনপি প্রার্থীর প্রধান সমন্বয়কের গাড়িতে হামলা, এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ০৫:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬