ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

মিরপুরে আগুনে পুড়ল পোশাক কারখানা

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৩:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুরের কালশী এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার রাতে ছয় তলা ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ওই তলায় তৈরি পোশাকের কারখানা ছিল। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট গিয়ে নেভানোর কাজ শুরু করে। রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, মিরপুর–১২ নম্বর সেকশনের কালশী রোডের ওই ভবনে রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। একে একে সাতটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। সতর্কতা হিসেবে আরও কয়েকটি ইউনিট পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে একজন প্রত্যক্ষদর্শী সমকালকে বলেন, ছয় তলা ভবনটির নিচতলায় বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টার। কিন্তু কাল সেখানে কোনো অনুষ্ঠান ছিল না। ভবনের ষষ্ঠ তলায় পোশাক কারখানা। সেটিও রাতে বন্ধ ছিল। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা জানা যায়নি। ষষ্ঠ তলায় আগুন লাগায় শুরুতে নেভানোর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিস গিয়ে কাজ শুরু করে। তবে আগুন লাগার আধাঘণ্টা পর তারা পৌঁছায়। আগুনে ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এদিকে আগুন লাগার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন। বহু কৌতূহলী মানুষ সেখানে ভিড় করে ছিলেন। তাদের ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

মিরপুরে আগুনে পুড়ল পোশাক কারখানা

আপডেট সময় : ০৩:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫