কুষ্টিয়ায় র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটারগান উদ্ধার হয়েছে ।কুষ্টিয়া র্যাব ১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন
গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ জুলাই মধ্য রাতে জেলার দৌলতপুর থানাধীন কল্যানপুর গ্রামস্থ কল্যাণপুর সরকরাী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আল্লাহর দরগা হতে তারাগুনিয়া থানার মোড় গামী পাকা রাস্তার উত্তর পাশে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
তিনি আরো উল্লেখ করেন পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্রটির বিষয়ে অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা ও কার্যক্রমের জন্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
কুষ্টিয়া প্রতিনিধি 











