ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা (বাঘের বাজার) এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ হয়ে মিথিলা (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) ভোর ৫টার দিকে রাজধানীর ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মিথিলা ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাঙ্গনামাড়ি ইউনিয়নের লক্ষিপুর গ্রামের মাজাহারুলের মেয়ে। সে পরিবারসহ গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার মজনু মিয়ার বাড়িতে ভাড়া থাকত। তার বাবা ও মা স্থানীয় একটি শিল্পকারখানায় চাকরি করেন।

নিহতের মামা সজিব মিয়া (২৩) জানান, গত ১৭ জুন রাত সাড়ে ৯টার দিকে মিথিলার মা-বাবা কর্মস্থলে থাকায় তিনি শিশুটিকে নিয়ে ঘরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ ঘরে গ্যাসের গন্ধ পেয়ে চুলার কাছে যান এবং সিলিন্ডারের পাইপে লিকেজ দেখতে পান। লিকেজ বন্ধের চেষ্টা করার সময় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে মিথিলা দগ্ধ হয় এবং তাকেও রক্ষা করতে গিয়ে তিনি দগ্ধ হন।

পরে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে মিথিলা ও তার মামাকে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। দীর্ঘ ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে শুক্রবার ভোরে মিথিলা মারা যায়। তার মামা সজিব মিয়া এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, “পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১০:২১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫