ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

হাজিদের জন্য ‘ফতোয়া রোবট’ চালু

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

মক্কার পবিত্র মসজিদুল হারাম এলাকায় হজযাত্রীদের চলাচল নিয়ন্ত্রণে উন্নত প্রযুক্তি ব্যবস্থার পাশাপাশি নতুন প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর একটি ‘ফতোয়া রোবট’ চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব।

সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এসপিএর তথ্য অনুযায়ী, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক দপ্তর ‘মিনারাতুল হারামাইন রোবট’-এর দ্বিতীয় সংস্করণ চালু করেছে, যা ‘ফতোয়া রোবট’ নামে পরিচিত। এই রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে (তার ডাটাবেইসে থাকা বিপুলসংখ্যক ফতোয়া বিশ্লেষণ করে) হজ ও ওমরাহ পালনকারীদের ধর্মীয় জিজ্ঞাসার উত্তর দেবে।

সংশ্লিষ্টদের মতে, এটি হজ ও ওমরাহর আধ্যাত্মিক অভিজ্ঞতায় আধুনিক প্রযুক্তির সংযোজনের ক্ষেত্রে সৌদি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সৌদি আরবের ডিজিটাল প্রযুক্তির পথে অগ্রযাত্রা এবং হজযাত্রীদের সর্বোচ্চ সেবার উদ্দেশ্যে স্মার্ট টেকনোলজি ব্যবহারের প্রতিফলন। কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই রোবট পবিত্র মসজিদে (মসজিদুল হারাম ও মসজিদে নববী) হজযাত্রীদের ধর্মীয় জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকবে।

উল্লেখ্য, রোবটটি পূর্বনির্ধারিত ও যাচাইকৃত বিপুলসংখ্যক ফতোয়া (ধর্মীয় নির্দেশনা) সংবলিত ডাটাবেইস থেকে প্রাপ্ত প্রশ্নের উত্তর দিতে পারে। কোনো প্রশ্নের উত্তর যদি তার সিস্টেমে না থাকে, তাহলে সে ব্যবহারকারীকে তাত্ক্ষণিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্ভরযোগ্য ইসলামী গবেষকের সঙ্গে সংযুক্ত করে দেবে, যাতে হজযাত্রীরা খুব সহজে নির্ভুল ধর্মীয় দিকনির্দেশনা গ্রহণ করতে পারেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

হাজিদের জন্য ‘ফতোয়া রোবট’ চালু

আপডেট সময় : ০৩:৪৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫