ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

সবজিতে স্বস্তি

বাজারে সরবরাহ বেশি থাকায় সবজির দাম আছে ক্রেতাদের নাগালে। সেই সাথে মুরগির বাজারেও কিছুটা স্বস্তি। পোল্ট্রি মুরগি ও সোনালি মুরগির দাম কেজিতে ১০-২০ টাকা কমেছে।

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজারে  ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সোনালি মুরগির দামও প্রতি কেজিতে প্রায় ২০ টাকা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি সোনালির দাম ছিল ৩০০-৩৩০ টাকা। এ সপ্তাহে ২৮০-৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ফার্মের মুরগির ডিমের দাম কমেনি।

তবে সবজির বাজার ক্রেতাদের স্বস্তি দিচ্ছে। বাজারে আলু বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক মাসের ব্যবধানে অর্ধেকে নেমে এসেছে আলুর দাম।

বাজারভেদে প্রতিটি ফুলকপি ১৫-২০ টাকা, বাঁধাকপি ও ব্রকলি ২৫-৩০ টাকায় বিক্রি হয়েছে।

এ ছাড়া প্রতিকেজি মুলা ২০ টাকা, মিষ্টিকুমড়া, শালগম ও পেঁয়াজ কলি ৩০-৩৫ টাকা, শিম ২০-৪০ টাকা, শসা, বেগুন, টমেটো ও লাউ ৩০-৬০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা এবং কাঁচামরিচ ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে প্রতি কেজি কই (চাষের) ২৮০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, পাঙাশ ২২০ টাকা, রুই ৩৫০-৩৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া এক কেজি আকারের ইলিশের দাম রাখা হচ্ছে ২৭০০-২৮০০ টাকা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

সবজিতে স্বস্তি

আপডেট সময় : ০৪:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫