ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

বগুড়ায় শীতের কারণে বেড়েছে গরু চুরি

  • Mst Sweety
  • আপডেট সময় : ১২:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

বগুড়ায় শীত ও ঘন কুয়াশার কারণে বেড়েছে গরু চুরি। প্রতিরাতেই জেলার বিভিন্ন উপজেলার কোনো না কোনো এলাকায় চুরি করছে সংঘবদ্ধ চোরের দল। এদিকে গোয়াল ঘর থেকে গরু চুরি হওয়ার আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকার কৃষক ও খামারিরা। গত এক মাসে জেলায় প্রায় ৫০টি গরু চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, বগুড়ায় প্রচন্ড শীত আর ঘন কুয়াশা বাড়ায় চোরের উৎপাত বেড়ে গেছে। প্রতিদিন রাতে কোন না কোন এলাকায় গোয়াল ঘর থেকে গরু চুরি হচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্থ হচ্ছেন কৃষক ও খামারিরা। গরু চুরির ভয়ে তারা নির্ঘুম রাত কাটাচ্ছেন। এ পরিস্থিতিতে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করছেন।
এদিকে গত এক মাসে সবচেয়ে বেশি গরু চুরি হয়েছে ধুনট উপজেলায়। এপর্যন্ত এ উপজেলা থেকে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ রবিবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার সুলতানহাটা গ্রামের দুলাল আকন্দের গোয়াল ঘর থেকে বিদেশি জাতের চারটি গরু চুরি করে চোরেরা। দুলাল আকন্দ জমি চাষাবাদের পাশাপাশি বাড়িতে গবাদিপশু পালন করেন। ধুনট-সারিয়াকান্দি পাকাসড়কের পাশেই তার বাড়ি।

পাকাসড়কের পাশে অরক্ষিত গোয়াল ঘর, তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে গরু চুরির ঘটনা বেড়েছে বলে ধারণা পুলিশের। রাতে যেসব সড়কে আলো থাকে না কিংবা অনেকটা নির্জন ও যোগাযোগ ব্যবস্থা বেশি উন্নত বিশেষ করে সেসব এলাকায় চুরির ঘটনা বেশি ঘটছে। প্রতিবছরই এই সময় চুরির ঘটনা বেড়ে যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

বগুড়ায় শীতের কারণে বেড়েছে গরু চুরি

আপডেট সময় : ১২:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫