ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়? আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নৌকার মনোনয়ন কেনা ‘ম্যাডাম ফুলি’ এবার ধানের শীষে ভোট চেয়ে মাঠে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ: মাহদী আমিন গণভোটে ‘হ্যাঁ’ জিতলেই দেশ বদলে যাবে, অপশাসনের আর কোনো সুযোগ থাকবে না: প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে আমীরে জামায়াতের নির্বাচনী ভাষণ: পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, জানেন কি অন্য তারকারা কোন এলাকার ভোটার? ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে আমিরাতের অনুরোধ মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা

এবার মালিবাগে জুয়েলারি দোকান থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৫:৫০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

রাজধানীর মালিবাগে একটি বিপণিবিতানের জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে জুয়েলারি দোকানটির তালা কেটে এই সোনা চুরি করে। 

বুধবার রাত ৩টার দিকে ফরচুন শপিংমলের শম্পা জুয়েলারিতে এ চুরির ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

সিসি ক্যামেরায় দেখা যায়, চোরচক্রের দুজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল সোনা চুরি করে।

জুয়েলারি দোকানটির মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, দোকানে ৪০০ ভরির মতো সোনার জুয়েলারি সাজানো ছিল। এছাড়া ১০০ ভরির মতো বন্ধকি সোনা ছিল। একই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ ছিল। চোরচক্র সবকিছু লুটে নিয়ে গেছে।

তিনি জানান, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন বলেও জানান ভুক্তভোগী এ দোকান মালিক।

রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, চুরির ঘটনা শুনেছি, পুলিশের কয়েকটি ইউনিট কাজ করছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে আসামিদের শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে গত রোববার (৫ অক্টোবর) যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও নগদ পৌনে ৩ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

এবার মালিবাগে জুয়েলারি দোকান থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি

আপডেট সময় : ০৫:৫০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫