ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়? আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা নৌকার মনোনয়ন কেনা ‘ম্যাডাম ফুলি’ এবার ধানের শীষে ভোট চেয়ে মাঠে টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ: মাহদী আমিন গণভোটে ‘হ্যাঁ’ জিতলেই দেশ বদলে যাবে, অপশাসনের আর কোনো সুযোগ থাকবে না: প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে আমীরে জামায়াতের নির্বাচনী ভাষণ: পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ ভোট দিতে পারছেন না শাকিব-শুভ, জানেন কি অন্য তারকারা কোন এলাকার ভোটার? ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানকে আমিরাতের অনুরোধ মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ ভোটকেন্দ্রে মোবাইল নেওয়া নিয়ে ইসির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন সাংবাদিকরা

গাজীপুরে বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযানে ৫ লক্ষ্য টাকা জরিমানা

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই), গাজীপুর আঞ্চলিক কার্যালয় ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব)-এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৫ লক্ষ্য টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫ খ্রি.) এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আমদানি নিষিদ্ধ স্কিন ক্রিম, ছাড়পত্রবিহীন ও নকল প্রসাধনী (কসমেটিকস) বিক্রয়-বিতরণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।

এর মধ্যে -মাওনা চৌরাস্তায় সততা এন্টারপ্রাইজ, শ্রীপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন-২০১৮ অনুযায়ী ১,৫,০০০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০,০০০ টাকা, সর্বমোট ২,০০,০০০ টাকা জরিমানা করা হয়,শ্রীপুরে ফকিরবাড়ী বিসমিল্লাহ স্টোরকে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১,৫০,০০০ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১,৫০,০০০ টাকা, সর্বমোট ৩,০০,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের কসমেটিকস পণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম‍্যাজিস্ট্রেট আবু হাসান ও শাহ মোঃ জুবায়ের।প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী অর্ণব চক্রবর্তী,ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌশলী ফাহাদ হোসেন,ফিল্ড অফিসার (সিএম)।
এছাড়াও র‍্যাব-১ এর ক্যাম্প কমান্ডার ও সদস্যবৃন্দ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বিএসটিআই সূত্র জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলমান থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

গাজীপুরে বিএসটিআই ও র‍্যাবের যৌথ অভিযানে ৫ লক্ষ্য টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫