ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • Mst Sweety
  • আপডেট সময় : ০৮:৪২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় ট্রাক ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। 

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায়  উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।  বুধবার (২৫ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী গোলাম রব্বানী জানান, তিনি উত্তরা আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান, ওই ব্যক্তি রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন জানতে পারেন, একটি ট্রাক তাকে ধাক্কা দিয়েছে। স্থানীয়দের সহযোগিতায় প্রথমে ওই ব্যক্তিকে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ভোরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, স্থানীয় কেউই ওই ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি। তার পরনে পুরাতন একটি লুঙ্গি ও সোয়েটার ছিল। যেগুলো দেখে তাকে ভবঘুরে মনে হচ্ছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট সময় : ০৮:৪২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪