ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

শহীদ মিনারে শিক্ষক উপস্থিতি বেড়ে লংমার্চ শুরুর প্রস্তুতি

  • Musabbir Khan
  • আপডেট সময় : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

শহীদ মিনারে শিক্ষক উপস্থিতি বেড়ে লংমার্চ শুরুর প্রস্তুতি

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষকদের সরকারকে বেঁধে দেওয়া সময় বিকেল তিনটায় শেষ হয়েছে। ফলে পূর্বঘোষিত ‘লংমার্চ টু সচিবালয়’ শুরু করতে যাচ্ছেন তারা। ইতোমধ্যে সেই প্রস্তুতি শুরু করেছেন উপস্থিত শিক্ষক-কর্মচারীরা।

আজ বিকেল তিনটার দিকে শহীদ মিনারে গিয়ে দেখা যায়, বেলা বাড়ার সাথে সাথে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিও বাড়ছে। কয়েক হাজার শিক্ষক-কর্মচারী সেখানে অবস্থান নিয়েছেন। শিক্ষকরা জানিয়েছেন, চারটার দিকে তারা সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করবেন।

প্রসঙ্গত, বাড়িভাড়া ভাতাসহ তিন দফা দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। তাদের দাবিগুলো হলো—মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়িভাড়া। শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা। কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

শহীদ মিনারে শিক্ষক উপস্থিতি বেড়ে লংমার্চ শুরুর প্রস্তুতি

আপডেট সময় : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫