ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ওমানে মসজিদের কাছে গোলাগুলি, নিহত ৪

  • NEWS 21 BANGLA TV
  • আপডেট সময় : ০৬:২০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

ওমানে মসজিদের কাছে গোলাগুলি, নিহত ৪

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কাটে একটি মসজিদের কাছে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

স্থানীয় সময় মঙ্গলবার ভোরে আল-ওয়াদি আল-কবির নামক এলাকায় এক মসজিদে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। ঘটনার পর এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এখনো হামলাকারীর পরিচয় এবং হামলার কারণ জানা যায়নি।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসি বলছে, ওমানে বন্দুক হামলার ঘটনা বিরল। গুলির ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। এ হামলায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

তবে এ ঘটনার বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তারা বলছে, হামলাকারী একজন। তিনি রাইফেল হাতে এই হামলা করেছেন। তবে, কী কারণে হামলা করেছেন, সে সম্পর্কে কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

এ ঘটনায় ওমানে মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের হামলার এলাকা থেকে দূরে থাকার সতর্কতা জারি করেছে।

আরব উপদ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত দেশ ওমান। সুলতানি আমল থেকেই দেশটিতে এমন সহিংসতা বিরল। তাই ঠিক কি কারণে এ হামলা তা বের করতে কাজ করছে দেশটির পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ওমানে মসজিদের কাছে গোলাগুলি, নিহত ৪

আপডেট সময় : ০৬:২০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪