ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ

পণ্য পরিবহনে নতুন করে আদায় হচ্ছে অতিরিক্ত বন্দর ফি

  • Musabbir Khan
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

পণ্য পরিবহনে নতুন করে আদায় হচ্ছে অতিরিক্ত বন্দর ফি

যুক্তরাষ্ট্র ও চীন মঙ্গলবার থেকে সমুদ্রপথে পণ্য পরিবহনকারী জাহাজের ওপর অতিরিক্ত বন্দর ফি আদায় শুরু করেছে। খেলনা থেকে শুরু করে অপরিশোধিত জ্বালানি তেল– সব ধরনের পণ্যবাহী জাহাজের ওপরই এই ফি প্রযোজ্য হবে। এতে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যযুদ্ধ নতুন করে তীব্র আকার নিচ্ছে।

রয়টার্সের খবর অনুসারে, গত সপ্তাহে চীন তাদের রেয়ার আর্থ রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দেয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক তিন গুণ পর্যন্ত বাড়ানোর হুমকি দেন। তবে সপ্তাহান্তে উভয় পক্ষই কিছুটা শান্তভাবে প্রতিক্রিয়া জানায়। তারা জানিয়েছে, দুই দেশের আলোচক দলের মধ্যে যোগাযোগ অব্যাহত আছে এবং সমাধানের পথ খোঁজা হচ্ছে।

চীন জানায়, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন, পরিচালিত বা নিবন্ধিত জাহাজের ওপর এই বিশেষ ফি আদায় শুরু হয়েছে। তবে চীনে নির্মিত জাহাজগুলোকে ছাড় দেওয়া হবে। এ ছাড়া খালি জাহাজ যেগুলো মেরামতের জন্য চীনা শিপইয়ার্ডে ঢুকবে, তারাও ফি থেকে মুক্ত থাকবে। এই ফি প্রতি যাত্রায় প্রথম বন্দরে অথবা বছরে প্রথম পাঁচটি যাত্রার জন্য প্রযোজ্য হবে, যা প্রতিবছর ১৭ এপ্রিল থেকে কার্যকর হবে।

যুক্তরাষ্ট্র চলতি বছর ঘোষণা দেয়, চীনা মালিকানাধীন বা পরিচালিত জাহাজের ওপর অতিরিক্ত ফি আরোপ করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

পণ্য পরিবহনে নতুন করে আদায় হচ্ছে অতিরিক্ত বন্দর ফি

আপডেট সময় : ০৪:৪৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫