ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

পরবর্তী সিরিজে ভালো করার উপায় খুঁজছেন মিরাজ

  • Musabbir Khan
  • আপডেট সময় : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

পরবর্তী সিরিজে ভালো করার উপায় খুঁজছেন মিরাজ

টানা তিন ম্যাচ হেরে ধবলধোলাই। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সংস্করণে এমন অভিজ্ঞতা ছিল না বাংলাদেশে। এশিয়া কাপ আর আফগানিস্তান সিরিজ মিলিয়ে প্রায় দেড় মাসের সংযুক্ত আরব আমিরাত সফর থেকে বাংলাদেশকে ফিরতে হচ্ছে এমন হতাশাকে সঙ্গী করে।

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে  ধবলধোলাই করলেও ওয়ানডেতে হয়েছে বাজে অভিজ্ঞতা। শেষ ম্যাচে কাল ৯৩ রানে অলআউট হয়ে আফগানিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ২০০ রানে। হতাশাটা ব্যাটিং নিয়েই বেশি। এ বছর খেলা আট ওয়ানডেতে মাত্র একবারই অলআউট হয়নি বাংলাদেশ।

আবুধাবিতে কাল এমন ব্যর্থতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমাদের অনেক ভুল ছিল। রান করতে পারিনি। আমাদের কাছে সুযোগ এসেছে, কিন্তু ঠিকঠাক কাজে লাগাতে পারিনি। দলের সবাই এটা মেনে নিয়েছে আমরা ভালো খেলিনি। তাঁদের খুব ভালো বোলিং আক্রমণ ছিল। কিন্তু আমাদের তা সামলানো উচিত ছিল।’

২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি সুযোগ পাবে কি না, এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এখন র‍্যাঙ্কিংয়ে দশ নম্বরে থাকা বাংলাদেশের সামনে সেরা নয়ে যেতে হাতে আছে ২৩ ম্যাচ। আফগানিস্তান সিরিজ শেষ করে আসার তিন দিন পরই তাঁদের নামতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

এই সিরিজের আগে কিছু জায়গায় উন্নতির তাগিদ ছিল মিরাজের কণ্ঠে, ‘আমরা কিছু নির্দিষ্ট বিষয়ে চিন্তিত। যদি আমরা রান না করি, জিততে পারব না। আমাদের টপ ও মিডল অর্ডার ব্যাটসম্যানদের রান করতে হবে। কীভাবে পরের সিরিজে ভালো করা যায় এটা নিয়ে আমরা ভাবছি।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

পরবর্তী সিরিজে ভালো করার উপায় খুঁজছেন মিরাজ

আপডেট সময় : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫