ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক নবীজি (সা.) এর শিক্ষা: মানবতার কল্যাণে অঙ্গীকার সংসদে বক্তব্যে সতর্ক থাকার আহ্বান হুইপ নিজানের পানিসম্পদমন্ত্রী এ্যানির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার বিষয়ে আলোচনা: বিমানমন্ত্রী ইয়েমেন সরকারের ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার, হুথিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ: ১৪ জনের বিরুদ্ধে মামলা রংপুর অভিমুখে লংমার্চের প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় ঐক্য শিক্ষকের জোরপূর্বক পদত্যাগপত্রের বৈধতা নেই: হাইকোর্টের রায়

পদ্মায় পানি বৃদ্ধির গতি কমলেও দুর্ভোগ, ত্রাণ বিতরণ শুরু সোমবার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও গত ২৪ ঘণ্টায় পানি বাড়ার গতি উল্লেখযোগ্যভাবে কমেছে। এ সময় পানি বেড়েছে মাত্র ১ সেন্টিমিটার। বন্যায় উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের চরাঞ্চলের ৩৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে ১৮ টন চাল ও শুকনা খাবারের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার ও পরের দিন মঙ্গলবারের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হবে।

সরকারি হিসাবে, দুর্গত এলাকায় প্রায় ৮ হাজার পরিবারের ৩০ থেকে ৩৫ হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, দুই ইউনিয়নের ৩৫টি গ্রামের অন্তত ৬০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাইড্রোলজি বিভাগ জানায়, রোববার সকাল ৯টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০৬ সেন্টিমিটার। বিপৎসীমা ১৩ দশমিক ৮০ সেন্টিমিটার। গতকাল শনিবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ০৫ সেন্টিমিটার।

এদিকে, পানি কিছুটা স্থিতিশীল হলেও বন্যাদুর্গত এলাকায় কৃষির ক্ষতি বাড়ছে। উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন জানান, চিলমারী, রামকৃষ্ণপুর, ফিলিপনগর ও মরিচা ইউনিয়নে ইতিমধ্যে ৪৭০ হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে গেছে।

দুর্গত এলাকায় রান্নার স্থান ও নলকূপ তলিয়ে যাওয়ায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান জানান, আগামীকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের তিন সিনেটরের সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

পদ্মায় পানি বৃদ্ধির গতি কমলেও দুর্ভোগ, ত্রাণ বিতরণ শুরু সোমবার

আপডেট সময় : ০৪:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬