ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির জন্য স্বাধীন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জাতিসংঘের ডেপুটি স্পিকারের আস্তে কথা বলার পরামর্শ ধর্মমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ইরানে নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবসে ডেল্টা হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে ডিসিকে স্মারকলিপি প্রদান নীলফামারীতে তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলন: পুলিশ ও জামায়াত নেতার জড়িত থাকার অভিযোগ রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ প্রদান: প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার গাজী নজরুলকে নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক

নরসিংদীতে যুব মহিলা লীগ নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি আজ রোববার দুপুরে নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন। শনিবার রাতে শহরের শিক্ষা চত্বর এলাকার পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাহিয়া মনি শিবপুর উপজেলার সৃষ্টিঘর গ্রামের মজিবুর রহমানের মেয়ে এবং তিনি জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, মাহিয়া মনি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর মাহিয়া মনি স্বীকার করেন যে, তিনি সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর করা একটি মামলা রয়েছে। এছাড়া শিবপুর মডেল থানায় ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি করা অন্য এক মামলায়ও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে মাহিয়া মনিকে গ্রেপ্তার করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম

নরসিংদীতে যুব মহিলা লীগ নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪৩:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬