ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ধর্ম পালনে বাধা দেবে না: আইনমন্ত্রী আসাদুজ্জামান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্ম পালন করবেন। আমরা আমাদের ধর্ম পালন করব। কেউ বাধা দেবে না।” তিনি এ কথা বলেন শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঝিনাইদহের শৈলকুপা রামগোপাল মন্দির চত্বরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে।

মন্ত্রী আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার” এই চেতনা ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সমাজ থেকে অপশক্তি দূর করার প্রত্যাশা ব্যক্ত করেন এবং এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। এছাড়া জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আশিস বিন হাছান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং বিশিষ্ট শিল্পপতি বিদ্যুৎ কুমার বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসিফ আকবরের বাবা আলী আকবরের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে বক্তব্য

ধর্ম পালনে বাধা দেবে না: আইনমন্ত্রী আসাদুজ্জামান

আপডেট সময় : ০১:০৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬