সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

গোপালগঞ্জে চলছে ২২ ঘণ্টার কারফিউ

  • Meghla
  • আপডেট সময় : ১২:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দিনভর সংঘর্ষে নিহতের ঘটনায় প্রশাসনের ডাকা ২২ ঘণ্টার কারফিউ চলছে।

গতকাল এনসিপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও এনসিপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের দিনভর সংঘর্ষ হয়। এ ঘটনায় ৪ জন গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পরিস্থিতি স্বাভাবিক করতে বুধবার রাত ৮টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ রয়েছে। কারফিউ থাকলেও দিনমজুর, খেটে খাওয়া মানুষ রাস্তায় বেরিয়েছে। তবে এ ঘটনায় মামলা, অভিযান বা গ্রেফতার হয়েছে কি না তা পুলিশ নিশ্চিত করেনি।

কারফিউ চলাকালে গোপালগঞ্জ শহরে রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ছিল।

জেলা প্রশাসন থেকে মাইকিং করে জনগণকে বাইরে না আসার আহ্বান জানানো হয়। রাত থেকে জেলা সদরে লোকজনের চলাচল কমে গেছে। সকালে দু-একজন করে বের হয়েছে। এ ছাড়া ২-১টি রিকশা চলতে দেখা গেছে। সংঘর্ষের পর শহরে থমথমে ভাব বিরাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

গোপালগঞ্জে চলছে ২২ ঘণ্টার কারফিউ

আপডেট সময় : ১২:৩৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫