ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

সদরপুরে ইলিশ ধরার অপরাধে ২২ জেলের কারাদণ্ড : ৫০ হাজার মিটার জাল ধ্বংস

ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা নদীতে প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ২০ কেজি ইলিশ জব্দসহ ২২ জেলেকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) ভোরে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।

নদী ও সমুদ্রে মা ইলিশ রক্ষায় সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞার ১২তম দিন বুধবার (১৫ অক্টোবর) ভোরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ ভাবে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে জাল রেখে অনেক জেলে পালিয়ে গেলেও ২২ জনকে আটক করে সাজা দেওয়া হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় পূর্ব শ্যামপুর মাদ্রাসা ও দশহাজার মাদ্রাসায় বিতরণ করা হয় এবং জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, মৎস্য বিভাগের সাথে সমন্বয় করে “প্রাকৃতিক সম্পদ রক্ষা ও জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

সদরপুরে ইলিশ ধরার অপরাধে ২২ জেলের কারাদণ্ড : ৫০ হাজার মিটার জাল ধ্বংস

আপডেট সময় : ১০:২৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫