ঢাকা ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ ৪৪ বছর পর ‘দম’-এ ফিরে সেই স্মরণীয় গান গাইলেন সাবিনা ইয়াসমিন মার্কিন গোয়েন্দা তথ্য: ইরানের শাসনব্যবস্থায় ভাঙনের আশঙ্কা নেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ব্যারিস্টার কায়সার কামাল হলেন নতুন ডেপুটি স্পিকার রানার ঝড়ো গতিতে সাজঘরে ফিরলেন পাকিস্তানের তিন টপ অর্ডার ব্যাটার আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতাদের বিরুদ্ধে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে বলিউডের নাতালিয়াকে দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ক্রেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ

‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল অনিয়মের অভিযোগে ভোট থেকে দূরে

  • NEWS21 Staff Musabbir
  • আপডেট সময় : ০৭:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল অনিয়মের অভিযোগে ভোট থেকে দূরে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল।

বুধবার বিকেল ৫টার দিকে চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের ঘোষণা দেন প্যানেলটির নেতারা।

সংবাদ সম্মেলনে প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী কেফায়াত উল্লাহ অভিযোগ করেন, নির্বাচনে নানা অনিয়ম ঘটেছে। আমরা চাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করেছি। কিন্তু আজ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি গুরুতর অনিয়ম হচ্ছে। সায়েন্স ফ্যাকাল্টির ৪১৩ নম্বর রুমে শিবির সমর্থিত বুরহান নামে এক প্রার্থীকে একাধিকবার একই কক্ষে ঘুরতে দেখা গেছে। আইটি ভবনের ২১৪ নম্বর কক্ষে সাক্ষরবিহীন ব্যালট পেপার দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচারসামগ্রী বিতরণ নিষিদ্ধ থাকলেও আমাকে শিবির সমর্থিত প্যানেলের স্লিপ দেওয়া হয়েছে। এছাড়া অমোচনীয় কালি ব্যবহার না করায় জাল ভোটের সুযোগ তৈরি হয়েছে। এসব অনিয়মের পরও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি। তাই আমরা এই ভোট প্রত্যাখ্যান করছি।

প্যানেলটি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সমর্থনে নির্বাচনে অংশ নিয়েছিল।

এদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মকর্তারা যাবতীয় বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে প্রার্থী, সমর্থক ও ভোটাররা তাদের বাধা দেয়।

তাদের দাবি, ফলাফল ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে কেউ বের হতে পারবে না। এ সময় বিক্ষুব্ধরা কাউকে কেন্দ্র থেকে বের হতে না দেওয়ার হুঁশিয়ারি দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ প্যানেল অনিয়মের অভিযোগে ভোট থেকে দূরে

আপডেট সময় : ০৭:০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫