সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ডাকাতিকালে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ২

  • Meghla
  • আপডেট সময় : ১২:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ডাকাতি করতে গিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগের মামলায় মো. সোহেল ও নুর করিম নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে রবিবার (২২ জুন) রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোহেল ও করিমকে গ্রেপ্তার করা হয়। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পুলিশ ও এজহার সূত্রে জানা যায়, ২১ জুন গভীর রাতে সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে একটি বাড়িতে ৬ সদস্যের ডাকাতদল প্রবেশ করে। দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত ডাকাতদল গৃহকর্তার হাত-পা বেঁধে ফেলে। পরে তারা ঘরে থাকা টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। একপর্যায়ে তারা গৃহবধূকে ধর্ষণ করে। এরমধ্যে দুইজনকে পরিবারের লোকজন চিনতে পারে। এ ঘটনায় গৃহবধূর স্বামী বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ডাকাতিকালে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ২

আপডেট সময় : ১২:০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫