ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

সিলেটে ট্রাক-অটোরিকশার সং ঘ র্ষ, নি হ ত ২

  • সিলেট প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের পাথরবাহী ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার কোম্পানীগঞ্জের গৌরিনগর এলাকায় সিলেটগামী পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা ৬ যাত্রী গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ।

আহতরা হলেন: কোম্পানীগঞ্জ উপজেলার নয়াগাঙ্গের পাড় গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে শাহ আলম (৪৫), ছাতক থানার লুবিয়া গ্রামের মুতালিব মিয়ার ছেলে হারুন (৪০) ও তার ভাই নয়ন মিয়া (২৫), নেত্রকোনার কমলাকান্দা উপজেলার রঞ্জিত শাহার ছেলে পার্থ শাহা (২৩)। প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় খবর পেয়েই ঘটনাস্থলে থানা পুলিশ গিয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আহতদের সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যায়। রাত পৌনে ১০টায় পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পেয়েছি।’

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

সিলেটে ট্রাক-অটোরিকশার সং ঘ র্ষ, নি হ ত ২

আপডেট সময় : ০১:০২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪