ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা পোস্টারে ছেয়ে গেছে কোটালীপাড়া

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা সদরের বিভিন্ন দেওয়ালে টানানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোষ্টার। পোস্টারে লেখা রয়েছে ‘শেখ হাসিনাতেই আস্থা’।
আজ শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা পরিষদের বাউন্ডারি দেওয়াল, পৌরসভার দেওয়াল, আওয়ামী লীগের দলীয় কার্যালয়সহ বিভিন্ন অফিসের দেওয়ালে দেওয়ালে ছেয়ে গেছে এই পোষ্টার।
ধারণা করা হচ্ছে, গত শুক্রবার দিবাগত রাতে এ পোষ্টার টানানো হয়েছে।
পোষ্টারে উপরে লেখা, ‘আগেই ভালো ছিলাম’। মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। এরপরে লেখা, ‘শেখ হাসিনাতেই আস্থা’।
পোষ্টারের নিচের অংশে লেখা রয়েছে, ‘বঙ্গবন্ধু রিজার্ভ ফোর্স-গোপালগঞ্জ জেলা’।
ধারণা করা হচ্ছে এই সংগঠন থেকে পোষ্টার গুলো টানানো হয়েছে।
ভ্যানচালক, পথচারীসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষদের উৎসুক হয়ে এই পোস্টার দেখতে দেখা গেছে।
তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এই উপজেলায় বিগত দিনে এ ধরনের কোন সংগঠন চোখে পরেনি।
নতুন এই সংগঠন সম্পর্কে জানার জন্য কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাদের সাথে চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতা-কর্মীরা আত্মগোপনে রয়েছেন। ৫ আগস্টের পর এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কোন কার্যক্রম দেখা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

‘শেখ হাসিনাতেই আস্থা’ লেখা পোস্টারে ছেয়ে গেছে কোটালীপাড়া

আপডেট সময় : ০১:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫