ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও খাবার বিতরণ করা হয়।

রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাষ্টারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুল মতিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রজব আলী ফকির, রেজাউল করিম, শাহীন মিয়া, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা মোমেন ভুঁইয়া, ইলিয়াছ ভুঁইয়া সহ আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি দেশ স্বাধীনের ঘোষণাই করেননি, তিনি যুদ্ধ করেছেন। জিয়াউর রহমানের জন্যই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছেন।

আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়বে বাংলাদেশ। এ জন্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে রূপগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ, ভুমিদস্যুতা ও নৈরাজ্য বন্ধে দলের নেতাকর্মীরা কাজ করছে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও উপস্থিতিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

রূপগঞ্জে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

আপডেট সময় : ০৬:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫